মেয়র আতিকের কাণ্ড!

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 34381

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (34381, 'post_views_count', '0')

0

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সদ্য নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম পরিষ্কার রাস্তায় ময়লা ছড়িয়ে ছিটিয়ে সেই ময়লা অপসারণ করে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন।

Advertisement

 

আর এনিয়ে হাসির রোল পড়েছে সামাজিক মাধ্যমে। রবিবার (১৭ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও দেয়ালচিত্র’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এমন ঘটনা ঘটান তিনি।। সরেজমিনে দেখা গেছে, রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা সংলগ্ন মেয়র আনিসুক হক সড়কে এই কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসি’র মেয়র আতিকুল ইসলাম। সকাল থেকে ওই এলাকাসহ আশপাশে প্রতিটি সড়ক ও অলিগলি পরিষ্কার করা হয়। সড়কে দুর্গন্ধ দূর করতে ব্লিচিং পাউডারও ছিটানো হয়। ডিএনসিসি’র কর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরাও একাজে অংশ নেন। সড়কে গিয়ে দেখা যায়, পরিষ্কার- পরিচ্ছন্ন সড়কটিতে ডিএনসিসি’র বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের একটি ভ্যানগাড়িতে করে ছেঁড়া পোস্টার ও কাগজপত্র সংগ্রহ করে ফের তা সড়কেই ছড়িয়ে-ছিটিয়ে ফেলা হচ্ছে। ডিএনসিসি’র দু’জন পরিচ্ছন্নতা কর্মী ময়লা কাগজ টুকরো-টুকরো করে সড়কে ফেলে যাচ্ছেন। হ্যান্ড মাইক হাতে মেয়র আনিসুল হকের ‘লাভ ঢাকা’ কর্মসূচির একজন কর্মীকে এসময় তাদেরকে (পরিচ্ছন্নতা কর্মীদের) দিক নির্দেশনা দিতে যায়। বিষয়টি নিয়ে পরিচ্ছন্ন কর্মীরা জানান, মেয়র আতিকুল ইসলাম পরিচ্ছন্ন কাজের উদ্বোধন করতে আসবেন। কিন্তু এর আগেই পুরো রাস্তা পরিষ্কার করা হয়। উদ্বোধনের আগে দেখা গেলো সড়কে কোনও ময়লা নেই। তাই কিছু ময়লা সংগ্রহ করে মেয়র আনিসুল হক সড়কে ফেলে রাখার জন্য স্যাররা বলেছেন। তারা বলেন, ‘আমরা শুধু সেই নির্দেশ বাস্তবায়ন করছি।’ পরবর্তীতে বেলা পৌনে ১২টার দিকে মেয়র আতিকুল ইসলাম তার সহকর্মীদের নিয়ে সড়কটিতে পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করতে আসেন। ঝাড়ু হাতে একদল স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে সড়কটিতে পরিষ্কার অভিযানে নামেন মেয়র আতিকুল ইসলাম।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here