মুশফিকের যুদ্ধ-জয়

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 7945

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (7945, 'post_views_count', '0')

0

তিন অঙ্ক ছোঁয়ার পর তাঁর মুখে যে হাসিটা দেখা যায়, সেটি আজ দেখা গেল কোথায়! কাগিসো রাবাদাকে শর্ট কাভারে ঠেলেই দ্রুত দুই রান নিয়ে মুশফিকুর রহিম হেলমেট খুললেন, ব্যাট উঁচিয়ে ধরলেন। কিন্তু সেঞ্চুরির পর তাঁর মুখাবয়বে সেই চিরচেনা উচ্ছ্বাসের ঢেউটা কোথায়!

Advertisement

অথচ উদ্‌যাপনটা বড় হতেই পারত। উপলক্ষটাও যে বড় ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। মুশফিকের ১১০ রানের এ ইনিংস দিয়ে টেস্ট খেলুড়ে সব দেশের বিপক্ষেই ওয়ানডেতে সেঞ্চুরি হয়ে গেল বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ তাদের সর্বোচ্চ ইনিংসের নতুন রেকর্ডও গড়তে পেরেছে।
চাপের মুখে কী এক দুর্দান্ত ইনিংসই না খেললেন মুশফিক। বাংলাদেশের পুরো ইনিংসে আর কারও ফিফটি নেই। ত্রিশই পেরোতে পেরেছেন একজন। বাংলাদেশের পুরো ইনিংসটা মুশফিকে ঘিরে আবর্তিত হলো।
গত কদিন বড় ঝড়ই গেছে মুশফিকের ওপর। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে হারের পরই নানা ঘটনায় জেরবার বাংলাদেশ দলের এই টপ অর্ডার ব্যাটসম্যান। তবে মুশফিকের ওপর দিয়ে সবচেয়ে বড় ঝড়টা গেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে। কেন টানা দুই টেস্টে টস জিতে ফিল্ডিং নিলেন? কেন সংবাদমাধ্যমের সামনে নিজের বোলারদের ধুয়ে দিলেন? কেন প্রোটিয়াদের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ? কেন টিম ম্যানেজমেন্টের বিতর্কিত সিদ্ধান্ত সংবাদমাধ্যমকে জানিয়ে দিলেন? তাঁর দিকে কত প্রশ্ন ধেয়ে গেছে এ কদিনে। বিসিবি সভাপতি নাজমুল হাসান তো বলেই দিলেন, ‘দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করেছেন মুশফিক’!
সিরিজের আগেই গ্লাভস জোড়া মুশফিককে তুলে দিতে হয়েছে লিটন দাসের হাতে। পরে তো তাঁর অধিনায়কত্ব নিয়েই উঠেছে জোর প্রশ্ন। তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে আগেও। তবে নিশ্চিত এক যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে এমন কঠিন পরিস্থিতিতে মুশফিককে কখনো পড়তে হয়নি। শুধু দক্ষিণ আফ্রিকার কন্ডিশন কিংবা শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষেই নয়, তাঁর লড়াই ছিল জেঁকে বসা বিষম চাপের বিপক্ষেও।
মাঠের বাইরে যা-ই হোক, ২২ গজে অন্তত চাপে ভেঙে না পড়ার মানসিকতায় মুশফিক বরাবরই ‘এ প্লাস’ পেয়েছেন। আজও সেটির ব্যতিক্রম হয়নি। রাজ্যের চাপ আর অনাকাঙ্ক্ষিত সব বিতর্ক থেকে মুক্তির পথ হিসেবে মুশফিক বেছে নিয়েছেন ২২ গজকে। কিম্বার্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেকোনো সংস্করণে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে শুধু সেঞ্চুরিই পাননি মুশফিক, ঘিরে ধরা রাজ্যের চাপ-বিতর্ক থেকে বেরিয়ে স্বস্তিতে নিশ্বাস নেওয়ার সুযোগ পেলেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here