মির্জা ফখরুল বিএনপির আবাসিক প্রতিনিধির মতো বক্তব্য রাখেন না : কাদের

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 31764

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (31764, 'post_views_count', '0')

0

রাজনীতির মাঠে বক্তৃতায় একে অপরকে কটাক্ষ করলেও এবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রশংসা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Advertisement

 

মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) প্রধান কার্যালয়ে বক্তৃতাকালে রীতি ভেঙে প্রশংসা করেন তিনি। ওবায়দুল কাদের বলেছেন, তিনি (মির্জা ফখরুল) সজ্জন মানুষ, তা ছাড়া মানুষ হিসেবেও ভালো। কিন্তু তিনি আসলে দলের চাহিদা পূরণ করলেন কি না, সেটা দেখবে বিএনপি। তিনি আরও বলেন, ‘মির্জা ফখরুল দল করেন, তাই দলের পক্ষে অনেক কিছু বলছেন। তিনি তো আর বিএনপির আবাসিক প্রতিনিধির মতো বক্তব্য রাখেন না। এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিবকে নিয়ে তিনি বলেন, বিএনপির মহাসচিব পদে পরিবর্তন আসবে কি আসবে না, এটা বিএনপির ব্যাপার। এখানে আওয়ামী লীগের নাক গলানোর প্রয়োজন নেই। এটা আমার পাল্টা রাজনৈতিক বক্তব্য ছিল। আমি ফখরুল সাহেবের পক্ষ নিলে ভেতরে-ভেতরে তিনি পার্সনালি ঝামেলায় পড়বেন। উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে না বিএনপির পক্ষ থেকে এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের পর বিএনপিকে দেখলে মনে শিল্পী জয়নুলের কাদায় আটকে পড়া গরুর গাড়ির মতো মনে হয়। কাদায় আটকে আছে, সেটা ভুলের কাদায়। বিএনপির এখনকার কথাবার্তা, আচরণে ভুল থেকে শিক্ষা নেওয়ার কোনো ইঙ্গিত বা ইশারা নেই।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here