মিরপুরে র‍্যাবের সাথে বদুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত : অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 23795

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (23795, 'post_views_count', '0')

0

রফিকুল ইসলাম (স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া) :বুধবার ভোরের দিকে কুষ্টিয়ার মিরপুরে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে ফুটু ওরফে মোন্না (৩৫) ও রাসেল আহম্মেদ (৩০) নামের দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে ।কুষ্টিয়ার মিরপুরের কুর্শা ইউনিয়নের আনন্দ বাজার বালুচর সংলগ্ন জোয়াদ্দারের ইটভাটার কাছে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে

Advertisement

 

মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে একদল মাদক ব্যবসায়ী মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের আনন্দ বাজার বালুচর সংলগ্ন জোয়াদ্দারের ইটভাটার কাছে অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে র‍্যাব-১২ (সিপিসি-১) কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনাকালীন সময়ে মাদক ব্যবসায়ীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে ; র‍্যাবও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে দুইজন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়  ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় র‍্যাবের ২জন সদস্য আহত হয়েছে  নিহত ফুটু ওরফে মোন্না রাজারহাট মোড় এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে ও রাসেল আহম্মেদ একই এলাকার রবিউল ইসলামের ছেলে। র‍্যাব দুই মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। র‍্যাব-১২ (সিপিসি-১) কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাইমিনুল জানান, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে একদল মাদক ব্যবসায়ী মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের আনন্দ বাজার বালুচর সংলগ্ন জোয়াদ্দারের ইটভাটার কাছে অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে র‍্যাব-১২ (সিপিসি-১) কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‍্যাবকে লক্ষ্য কর গুলি ছোড়ে। জবাবে র‍্যাবও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে দুই জন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার সময় অন্য সব মাদক ব্যবসায়ীরা
পালিয়ে যেতে সক্ষম হয়। পরে র‍্যাব জানতে পারে বন্দুকযুদ্ধে নিহত দুই ব্যাক্তি তালিকা ভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। বন্দুকযুদ্ধে ২জন র‍্যাব সদস্য আহত হলে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে ১টি বিদেশী নাইন এম এম পিস্তল, ১টি দেশী ওয়ান শুটারগান, ২টি কার্তুজ, ১২ রাউন্ড গুলি, ৪০ লিটার চোলাই মদ, ১৫০০ পিচ ইয়াবা ও ২৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here