মার্কিন রাষ্ট্রদূত-বাণিজ্যমন্ত্রী বৈঠক টিকফা অর্থবহ করতে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহবান

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 32462

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (32462, 'post_views_count', '0')

0

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি বলেছেন, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত টিকফা চুক্তি অর্থবহ করতে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরী পোশাকের বড় বাজার। গত ২০১৭-২০১৮ অর্থ বছরে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার মুল্যের পণ্য রপ্তানি করেছে, একই সময়ে বাংলাদেশ আমদানি করেছে প্রায় ১.৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ ৬০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

Advertisement

এর মধ্যে ৫০ বিলিয়ন মার্কিন ডলার ধরা হয়েছে তৈরী পোশাক রপ্তানি থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরী পোশাক রপ্তানি বৃদ্ধির সুযোগ রয়েছে। যে কোন পরিমান তৈরী পোশাক রপ্তানির সামর্থ অর্জন করেছে বাংলাদেশ। বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায়, ঘনিষ্ট ভাবে অর্থনৈতিক ও বাণিজ্য ক্ষেত্রে কাজ করতে চায়। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলা হচ্ছে, এগুলোর কাজ দ্রুত এগিয়ে চলছে। এ গুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র বিনিয়োগ করলে লাভবান হবে। বিনিয়োগের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চত করা হয়েছে। দেশে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। সরকার বিনিয়োগকারীদের বিশেষ সুযোগ সুবিধা প্রদান করছে। বাংলাদেশে এনার্জি, পাওয়ার, শিপিং, এলএনজি এবং এয়ারলাইন্স সেক্টরে প্রায় ২ বিলিয়নের বেশি মার্কিন বিনিয়োগ রয়েছে। এ বিনিয়োগের পরিমান অনেক বৃদ্ধির সুযোগ এসেছে। এতে করে উভয় দেশ লাভবান হবে। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি আজ (০৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ঊধৎষ জ. গরষষবৎ এর সাথে মতবিনিময় করে সাংবাদিকদের এ সব কথা বরেন। টিপু মুন্শি বলেন, বাংলাদেশে শ্রমিকদের কাজের পরিবেশ ও নিরাপত্তায় সুনিদিষ্ট পরিবর্তন এসেছে। এ্যাকর্ড, অ্যালায়েন্স ও ন্যাশনাল ইনেশিয়েটিভ কারখানাগুলো পরিদর্শন করেছে। একন পর্যন্ত ৯০ ভাগের বেশি কারাখানা পরিদর্শ সম্পন্ন হয়েছে। তৈরী পোশাক কারখানাগুলো সংস্কার করা হয়েছে। বাংলাদেশে নতুন নতুন গ্রীন ফ্যাক্টরি গড়ে উঠেছে। শ্রমিকদের মজুরী সময়োপযোগি করা হয়েছে। সংগত কারনে তৈরী পণ্যের উৎপাদন ব্যয় বেড়েছে। এ সকল পণ্যের উপযুক্ত মূল্য নির্ধারন করা প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে নবনিযুক্ত রাষ্ট্রদূতের প্রতি আহবান জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগ বাড়ালে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির সুযোগ পাবে। স্বাভাবিক নিয়মে উভয় দেশের মধ্যে বাণিজ্য ব্যবধান কমে আসবে। তৈরী পোশাক ছাড়াও বাংলাদেশে অনেক রপ্তানি পণ্য রয়েছে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পক্ষে আমি একজন ভালো সেলস ম্যান হতে চাই। বাংলাদেশের সাথে মার্কিন যুক্তসাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বেশ ভালো। বাংলাদেশে তৈরী পোশাক কারখানাগুলো কাজের পরিবেশ সুনিদিষ্ট উন্নতি হয়েছে। তৈরী পোশাক কারখানাগুলোর শ্রমিকদের নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি হয়েছে, ইলেক্ট্রিক সিকিউরিটি নিশ্চিত হয়েছে। শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে গুরুত্বের সাথে কাজ করছে বাংলাদেশ। বাণিজ্য বৃদ্ধি করলে উভয় দেশ উপকৃত হবে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে সিঙ্গেল কান্ট্রি হিসেবে সবচেয়ে বড় তৈরী পোশাকের বাজার। দু’দেশের মধ্যে বাণিজ্য ব্যবধান অনেক। বাংলাদেশে মার্কিন বাণিজ্য বৃদ্ধি করতে কমার্শিয়াল কাউন্সিলয় নিয়োগের প্রক্রিয়া চলছে। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে অতিরিক্ত সচিব(প্রশাসন) এস এম রেদওয়ান হোসেন, ডব্লিউটিও সেলের মহাপরিচালক মুনীর চৌধুরী এবং রপ্তানি শাখার অতিরিক্ত সচিব শরিফা খান উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here