মানিকগঞ্জে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৬১তম শাখা উদ্বোধন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 26600

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (26600, 'post_views_count', '0')

0

মানিকগঞ্জ সদরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৬১তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ১৩ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার ব্যাংকের পরিচালক আলহাজ্জ মোঃ হারুন-অর-রশীদ খাঁন শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান।

Advertisement

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ঢাকা নর্থ জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মঞ্জুরুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম সরওয়ার ছানু, বিশিষ্ট সমাজসেবক সুলতানুল আজম খান আপেল, বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং জেলা ডেভেলপার এসোসিয়েশনের সভাপতি মাসুদুল কামরুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। শাখা ব্যবস্থাপক মোঃ শাহানুর আলম ভূঁইয়া উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আলহাজ্জ মোঃ হারুন-অর-রশীদ খান বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন। সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমানে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here