মানবাধিকার লঙ্ঘনকারীদের আইনের আওতায় আনা হবে : আইনমন্ত্রী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 32479

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (32479, 'post_views_count', '0')

0

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, মানবাধিকার লঙ্ঘনকারীদের নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার। বাংলাদেশে যারা মানবাধিকার লঙ্ঘন করবে তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে। তিনি বলেন, বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করা শেখ হাসিনার সরকারের অন্যতম লক্ষ্য এবং সেটা সরকার সব সময় করে যাচ্ছে। যার কারণে এখন মানবাধিকার পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে জাতিসংঘের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী।  এসময় জাতিসংঘের সিনিয়র মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হেইকা আলেফসেন (ঐবরশব অষবভংবহ) ও সোকো ইসাইকাওয়া (ঝযড়শড় ওংযরশধধি) সহ অন্যরা উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী বলেন, জাতিসংঘ মিশনের সবাই একটি প্লাাটফর্মে এসেছে আমাদের সঙ্গে আলোচনা করতে। তারা জানিয়েছে, আলাদা আলোচনা করলে সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। একসঙ্গে আলোচনা করলে দ্রুত সিদ্ধান্ত ও সমস্যা সমাধান করা যায়। তাই আমাদের আলোচনা অত্যন্ত সুন্দর ও ফলপ্রসূ হয়েছে। তারা আমাদের কাছে কয়েকটি বিষয়ে জানতে চেয়েছে। আমরা তাদের সববিষয়ে স্বচ্ছ ধারণা দিয়েছি। তিনি বলেন, তারা আমাদের কাছে সাক্ষ্য আইন ও বৈষম্য বিরোধ আইনের ব্যাপারে তাদের বক্তব্য দিয়েছে। তারা জানতে চেয়েছে, এ দুই আইন কবে হবে। আমরা বলেছি, সাক্ষ্য আইন নিয়ে সরকার কাজ করছে। আর বৈসম্য বিরোধ আইন নিয়ে আগামী মাসে একটি বড় আকারের সভা করা হবে। সেখানে বিশ্বের অন্যান্য দেশের আইনে কি আছে সেটা যানার চেষ্টা করা হবে। পাশাপাশি যারা এ আইনের ব্যাপারে আগ্রহী, তারা কি চায় এবং আমরা খসড়ায় কি করছি তা দেখা হবে। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়েও কিছুটা আলোচনা হয়েছে সেখানে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে। মানবাধিকার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। সেখানে অত্যন্ত পরিষ্কারভাবে জাহালমকে নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাহালমের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি এটার তীব্র নিন্দা জানাই। দুর্নীতি দমন কমিশন যেহেতু এ রকম একটা ঘটনার ব্যাপারে অবহিত রয়েছে তাই তারা এবিষয়ে অত্যন্ত দ্রুত সিরিয়াস পদক্ষেপ নেবে বলে তিনি মনে করেন।
জাতিসংঘের সিনিয়র মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হেইকা আলেফসেন বলেন, আমাদের সঙ্গে আইনমন্ত্রীর আলোচনা হয়েছে। আমরা কিছু আইনের ধারা, মানবাধিকার, অর্থনীতি নিয়ে আলোচনা করছি। এক্ষেত্রে মানবাধিকার নিয়ে সরকার অনেক কাজ করেছে। মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে এবং আগামীতেও তা অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here