মাঠকর্মী নিয়োগের নামে রূপালী হেল্থ কেয়ার ফাউন্ডেশনের প্রতারণা,আটক-১

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 47717

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (47717, 'post_views_count', '0')

0

আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ  পটুয়াখালীর কলাপাড়ায় রূপালী হেল্থ কেয়ার ফাউন্ডেশন এর ইউনিয়ন পর্যায়ের মাঠকর্মী নিয়োগ দেয়ার নামে সাধারণ যুবকদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে খায়রুল নামের এক যুবককে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে। রবিবার বিকেলে খায়রুলকে কলাপাড়া ফেরিঘাট এলাকা থেকে পাকড়াও করেন স্থাণীয়রা। খায়রুলের কাছ থেকে চাকরির আবেদন ফরম ছাড়াও কিছু যৌন উত্তেজক ওষুধ পাওয়া গেছে। জানা গেছে, রূপালী হেল্থ কেয়ার ফাউন্ডেশন, প্রধান কার্যালয়: প্রগতি টাওয়ার (নবম তলা), খ-১৪/ই, মেরুল বাড্ডা, গুলশান, ঢাকা এর ঠিকানা সংবলিত বেসরকারি সংস্থার নির্দিষ্ট ফরমসহ খায়রুলকে স্থানীয়রা পাকড়াও করেন।

Advertisement

ওই ফরমে সংস্থার রেজি নং-এস ৬০০৬(২৫০/০৬) সহ এনজিও ব্যুরো নং ৩০৮০ লেখা রয়েছে। চাকরি প্রত্যাশির কাছে ওই সংস্থার প্যাডে আবেদন পত্র তৈরি করে শাখা ব্যবস্থাপক, হিসাব রক্ষক ও মাঠকর্মী পদে আবেদন করার জন্য টাকার বিনিময় হস্তান্তর করে আসছিলেন।

ভুক্তভোগী নীলগঞ্জ ইউনিয়নের ইমরান হোসেন ও উম্মে হানি জানান, আজ রবিবার দু’জনে খায়রুলকে চার হাজার টাকা প্রদান করেন। তাদের দুই জনকে মাঠকর্মী হিসেবে চাকরি দেয়ার কথা রয়েছে।

বালিয়াতলীর হোসনেয়ারা জানান, তার সঙ্গে কয়েকদিন আগে বালিয়াতলী ইউনিয়ন পরিষদের একটি সভায় পরিচয় হয় খায়রুলের সঙ্গে। খায়রুল তার সঙ্গে তিন-চারশ’ কর্মী নিয়োগের জন্য সহায়তা চায়। রবিবার ৭/৮ জনকে নিয়ে এসেছেন। দুপুরের পর থেকে তার সন্দেহ জাগলে বিষয়টি নিয়ে খোঁজখবর নেয়। ধৃত খায়রুলের বাড়ি পাশর্^বর্তী বরগুনা জেলার আমতলী উপজেলার মহিষকাটা এলাকায় বলে পুলিশ জানায়। তার বাবার নাম শামসুদ্দিন বলে জানা গেছে।

কলাপাড়া থানার এসআই শওকত জাহান জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আটক খায়রুলকে দেখতে ভূক্তভোগি মানুষ ভিড় করছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here