মসজিদের দানের টাকার হিসাব চাওয়ায় মুসল্লি খুন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 36370

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (36370, 'post_views_count', '0')

0

গাইবান্ধার সাঘাটায় মসজিদের দানের টাকার হিসাব চাওয়ায় মসজিদ কমিটির সভাপতির হামলায় আব্দুল করিম মুন্সি (৬৫) নামে একজন নিহত হয়েছেন।

Advertisement

 

শুক্রবার বাদ জুম্মা উপজেলার পদুমশহর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম মুন্সি উপজেলার ফকির পড়া গ্রামের মৃত তসলিম মুন্সির ছেলে। পুলিশ ও এলাকাবাসীরা জানান, জুম্মার নামাজ শেষে মো. সফি মিয়া ওই জামে মসজিদ কমিটির সভাপতি আনিছুর রহমানের কাছে থাকা মসজিদের নামে আদায় বিভিন্ন ফান্ডের টাকার বিবরণ জানতে চান। কিন্তু সভাপতি তা জানাতে তালবাহানা করেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সভাপতি আনিছুর রহমান ও তার দুই ভাই আব্দুল জলিল এবং শাহিন মিয়া মিলে সফি মিয়াকে মারতে শুরু করেন। এ সময় হামিদুল ইসলাম নামে অপর এক মুসল্লি মারামারি থামানোর চেষ্টা করেন। পরে তার ওপর চড়াও হয় ওই সভাপতি ও তার দুই ভাই। অবস্থা বেগতিক দেখে হামিদুলের পিতা আব্দুল করিম মুন্সি ছেলে হামিদুলকে উদ্ধারের চেষ্টা করলে তাকেও বেদম প্রহার করেন সভাপতি ও তার দুই ভাই। এতে ঘটনাস্থলে মারা যান হামিদুলের পিতা আব্দুল করিম মুন্সি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here