মবিলের বোতলে ১০ হাজার ইয়াবা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 57089

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (57089, 'post_views_count', '0')

0

রাজধানীর রমনা পার্ক এলাকায় ট্রাকের ড্রাইভিং সিটের পেছনে মবিলের বোতলে লুকানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আব্দুল হাবিব (৪০)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

Advertisement

গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী কমিশনার মো. মাহবুবুল আলম বলেন, শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে রমনা পার্কের উত্তর পাশে রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, আব্দুল হাবিব পেশায় একজন গাড়ি চালক। তিনি কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বাস ও ট্রাক যোগে ঢাকায় নিয়ে আসতেন। এরপর কারওয়ান বাজারসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

এ হাবিবের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here