মনোহরগঞ্জের হাজিপুরা মাদরাসায় বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 17523

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (17523, 'post_views_count', '0')

0

লাকসাম প্রতিনিধি‍ঃ মনোহরগঞ্জের হাজীপুরা বালিকা দাখিল মাদরাসায় বার্ষিক ১৩তম খতমে কোরআন, খতমে ইউনুস, খতমে তাহ্লীল ও দোয়ার মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমাজ সেবক মোঃ শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে মাদরাসা মাঠে আয়োজিত বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি মোঃ শাহাদাত হোসেন।

Advertisement

মাহফিলে প্রধান মোফাসসির ছিলেন, ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীরে কামেল হযরত মাওলানা খাজা মোহাম্মদ ওলি-উল্লাহ। বিশেষ আলোচক ছিলেন এ সময় উপস্থিত ছিলেন, বিপুলাসার ফাজিল মাদারাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুল মজিদ, লাকসাম আউশপাড়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ পীর সাহেব মাওলানা আবু তাহের, লাকসাম পাঁচথুবী ফাজিল মাদরাসার প্রভাষক মাওলানা তাজুল ইসলাম, লাকসাম সরকারি হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ আল-কাফী। এ সময় আরো উপস্থিত ছিলেন, মাদরাসার প্রতিষ্ঠাতা এটিএম আবদুল্লাহ, মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হারুন-অর রশিদ, লাকসাম প্রেসক্লাবের প্রচার সস্পাদক মিজানুর রশিদ, মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ মুনিরুজ্জামান, মাষ্টার শাহাদাত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ৪ শতাধিক আলেম ও বিভিন্ন স্থান থেকে আগত মুসুল্লি খতমে কোরআন, খতমে ইউনুস ও খতমে তাহ্লীলে অংশগ্রহন করেন। অনুষ্ঠান শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করেন মাওলানা খাজা মোহাম্মদ ওলি উল্লাহ।

 

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here