ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 26972

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (26972, 'post_views_count', '0')

0

নাটোরের সিংড়ায় ভিমরুলের কামড়ে তামিম হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বাড়ির পাশে জঙ্গলে খেলা করতে গিয়ে ভিমরুলের দংশনের শিকার হয় তামিম। আজ শনিবার সকালে তার মৃত্যু হয়।

Advertisement

নিহত তামিম হোসেন সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তামিমের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামের আমজাদ হোসেনের ছেলে তামিম হোসেন বাড়ির পাশে খেলা করছিল। এসময় সে জঙ্গলের একটি গাছের পাতা ছিঁড়তে গেলে ভিমরুলে কামড় দেয়। তাকে উদ্ধার করে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের চিকিৎসা দিয়ে তামিমকে বাড়ি নিয়ে যায় তার পরিবারের লোকজন। রাতভর যন্ত্রণায় ছটফট করে তামিম। শনিবার ভোর রাতে তামিম মৃত্যুর কোলে ঢোলে পড়ে। ডাহিয়া ইউপি চেয়ারম্যান এমএম আবুল কালাম শিশু তামিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় ভিমরুলের সব বাসা অপসারণের নির্দেশ দিয়েছেন তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here