ভজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 44795

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (44795, 'post_views_count', '0')

0

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ৬নভেম্বর/১৯ বুধবার সকাল ১০টায় গিতালগছ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উৎসবমুখর এই সম্মেলনে সভাপতিত্ব করেন সদ্য-বিলপ্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব ফজলুর রহমান। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মো: আনোয়ার সা’দাত স¤্রাট। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: ইয়াছিন আলী মন্ডল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগ প্রধান সমন্বয়কারী বীরমুক্তিযোদ্ধা এ টি এম সারোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সরদার আবতাব উদ্দীন,  উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি কফিল উদ্দীন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও পাথর বালি সরবরাহ সমিতির সভাপতি হাসিবুল হক প্রধানসহ আরো অনেকে।

Advertisement

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম অধিবেশনে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখেন। এতে বক্তারা তাদের বক্তব্যে বলেন,

‘বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে এবং দেশরত্ব রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে।’

দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে কমিটির গুরুত্বপূর্ণ পদ নির্বাচন করা হয়। অত:পর সভাপতি পদে নির্বাচিত হন মো: মজিবর রহমান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মো: হারুন অর রশিদ লিটন।

অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ত্রি-বার্ষিক সম্মেলন সমাপ্ত হয়। পরে সম্মেলনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।  

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here