ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে দুই বোনের মৃত্যু

0
584

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে শিরীনা আক্তার (১৪) ও পুষ্প আক্তার (১৩) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের শিমরাইলকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে শিরীনা আক্তার (১৪) ও পুষ্প আক্তার (১৩)। এর মধ্যে পুস্প স্থানীয় নিয়াজ মোহাম্মদ স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী এবং শিরীনা একটি মাদরাসায় পড়তো।  ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সানাউল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে পুষ্প ও শিরীনা রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিল। এসময় আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় তারা । পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here