বেড়াতে গিয়ে খুন হলো দুই বন্ধু

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 27372

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (27372, 'post_views_count', '0')

0

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বেড়াতে গিয়ে দুই বন্ধু খুন হয়েছেন। নিহত দুই যুবক নীলফামারীর বাসিন্দা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার সোনারগাঁওয়ের কাঁচপুরের কাজীপাড়া এলাকার একটি মেস থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

তাদের মধ্যে একজনকে গলাকাটা অবস্থায় এবং আরেকজনকে রশিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। নিহতরা হলেন নীলফামারীর ডোমার জোড়াবাড়ির এরশাদুল ইসলামের ছেলে মিনারুল (২৭) ও একই থানার কামানিয়া গ্রামের দিলু মিয়ার মজনু (৩০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে মিনারুল ও মজনু সোনারগাঁওয়ে বেড়াতে আসেন। সেখানে সোনাপুর কলাবাগান এলাকায় হাসিনা বেগমের বাড়িতে ভাড়া থাকেন তাদের আত্মীয় ও নীলফামারীর বাসিন্দা বাদশা মিয়া। আজ সকাল ১০টার দিকে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। সোনারগাঁও থানা পুলিশের পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়েছে, ধারণা করা হচ্ছে, রাতে তাদের দুজনের মধ্যে কোনো কিছু নিয়ে ঝামেলার সূত্র ধরে মিনারুলকে হত্যার পর আনুশোচনা থেকে নিজেই আত্মহত্যা করেন মজনু।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here