বেগমগঞ্জে ২১’শ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যাবসায়ী আটক

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 20997

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (20997, 'post_views_count', '0')

0

ইয়াকুব নবী ইমন:
নোয়াখালীর বেগমগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডি.বি) পুলিশ। আটককৃতরা হলো বেগমগঞ্জ উপজেলার পশ্চিম সোনাপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে মো. মামুন (২৬), একই উপজেলার একলাশপুর ইউনিয়নের রমজান বিবি বাজার এলাকার আবুল হোসেন এর ছেলে মো.বাবলু (৩০) ও উত্তর একলাশপুর গ্রামের আবদুল আজিজের ছেলে আবদুল হাকিম রাসেল(২৪)। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ১শ পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

Advertisement

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার (ডি.বি) ওসি আবুল খায়ের জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার পশ্চিম সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে ওই ৩ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। এ সময় দেহ তল্লাশি করে ২ হাজার ১শ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়। আটককৃতদের দীর্ঘদিন থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে থানায় মাদক মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করার পর বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বলেও জানান ওসি আবুল খায়ের।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here