বি এন পি নির্বাচনে আসুক, তাদের নির্বাচনে স্বাগত জানাই : নাসিম

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 28292

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (28292, 'post_views_count', '0')

0

ব্যারিস্টার মঈনুল হোসেন ১/১১ পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন উল্লেখ করে ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন খালেদা জিয়ার বিরুদ্ধে সব মামলা দিয়েছিলেন তিনিই।

Advertisement

এখন সেই মঈনুল হোসেন বিএনপি-জামায়াতের সব হয়ে গেছেন। আজ বুধবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মোহাম্মদ নাসিম বক্তব্য রাখেন। নাসিম বলেন, এই ব্যারিস্টার মঈনুল হোসেন পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর জাতীয় চার নেতা হত্যার পর খুনি মোশতাককে নিয়ে ডেমোক্র্যাটিক লীগ করেছিলেন। আর ১/১১ এর সময় দেশবাসী ড. কামাল হোসেনের ভূমিকা দেখেছে। তিনি তখনকার অনির্বাচিত সরকার সম্পর্কে বলেছিলেন এই সরকার যত দিন ইচ্ছা চালিয়ে যেতে পারবে। এই হচ্ছেন ড. কামাল হোসেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চাই তারা নির্বাচনে আসুন, তাদের নির্বাচনে স্বাগত জানাই। কিন্তু অযৌক্তিক দাবি আদায়ের নামে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলে দেশের মানুষ তাদের প্রতিহত করবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here