বিয়ের ৯ বছর পর বাংলাদেশ প্রতিদিনে চাঞ্চল্যকর তথ্য নায়িকা অপুর সন্তানের দায়িত্ব নেবেন শাকিব অপুর নয়

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 3191

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (3191, 'post_views_count', '0')

0

সন্তানের দায়িত্ব নেবেন শাকিব অপুর নয়

Advertisement
অপু বিশ্বাসের বাসায় সন্তান আবরামকে কোলে নিয়ে শাকিব —সংগৃহীত

স্ত্রী হিসেবে অপু বিশ্বাসকে মেনে না নিলেও সন্তানকে মেনে নিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। শাকিবের সঙ্গে বিয়ে ও তাদের ছয় মাস বয়সী সন্তান রয়েছে, অপু বিশ্বাসের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় একটি বেসরকারি টেলিভিশনকে শাকিব খান বলেন, এটি আমার ক্যারিয়ার ধ্বংসে একটি গভীর ষড়যন্ত্র। অপু বিশ্বাসকে কেউ আমার বিরুদ্ধে উসকানি দিয়ে এ কাজ করিয়েছে। আর অপু আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বার বার সে আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে। অপু কখনো স্ত্রী হতে চায়নি, সে নায়িকা হতেই চেয়েছে। অপু খুব লোভী একটি মেয়ে। সে আমার কাছে যখন যত টাকা চেয়েছে আমি তাকে তাই দিয়েছি। কয়েকদিন আগেও তাকে ১২ লাখ টাকা দিয়েছি। তাকে একজন নায়কের সঙ্গে আপত্তিকর অবস্থায়ও হাতেনাতে ধরেছি। তারপরও কিছু বলিনি বা তার সম্মানহানি ঘটাইনি। সন্তান বৈধ বা অবৈধ হোক একজন মানুষ হিসেবে তাকে মেনে নিয়েছি। আমি সন্তানের দেখভাল করব কিন্তু অপু যেভাবে আমার সম্মানহানি করেছে তাকে মেনে নেব না। এ সময় টেলিফোনের অপর প্রান্তে অপুও ছিলেন। তিনি শাকিব খানের এসব অভিযোগের প্রতিক্রিয়ায় বলেন, এ সবই মিথ্যা। যদি বিষয়টি মামলায় গড়ায় তবে আমি প্রয়োজনীয় পদক্ষেপ নেব, সেভাবেই মোকাবিলা করব। আজ বেলা ১২টায় হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলন করবেন শাকিব খান। এ সময় তিনি সব প্রশ্নের জবাব দিবেন বলে জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here