বিসিবির আট ক্রিকেটার আইপিএলের নিলামের জায়গা পাচ্ছে

0
1144

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে জায়গা পেতে আট ক্রিকেটারের নাম দিয়ে তালিকা পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে পাঠানো এ তালিকায় আছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ,

Advertisement

মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, সাব্বির রহমান ও আবুল হাসান। আইপিএলের সব শেষ আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান, সান রাইজার্স হায়দরাবাদে ছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে বিসিবির পাঠানো তালিকার সব ক্রিকেটার নিলামে জায়গা পাবেন কিনা তা জানা যাবে ২৭ ও ২৮ জানুয়ারির পর। এ দুই দিন ব্যাঙ্গালুরুতে বসছে আইপিএলের নিলাম উৎসব।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here