বিশ্বখ্যাত রাজপ্রসাদ আমার নেইতো প্রয়োজন

0
696

গানঃ বিশ্বখ্যাত রাজপ্রসাদ আমার নেইতো প্রয়োজন
গীতিকার ও সুরকারঃ সুজন দাদু

Advertisement

বিশ্বখ্যাত রাজপ্রসাদ আমার নেইতো প্রয়োজন
সাড়ে তিন হাত ঘরটি দিতে করো আয়োজন।।
চাইনা আমি বিশ্ব লোকের আলো ঝলমলে ঘর
দরজা জানালা বিহীন মাটির ঘরটিই আমার

চাইনা আমি খাট পালঙ্ক তুলতুলে গদি
পাইগো যদি মাটির ঘরে বাঁশের চাটাইটি।।
আরো যদি চাওগো দিতে ভেবে আমায় আপন
দিও তবে মোর শরীরের মাপে সাদা কাপড়ের কাফন
এটুকুই দিতে শুধু কইরো আয়োজন

আমার চাওয়ায় তোমরা যদি হওগো হতাশ
ভেবে নিও সেই ঘরে পাবো জান্নাতের বাতাস।।
তোমরাও যদি চাওগো যেতে জান্নাতের ঘরে
ক্ষমা প্রার্থনা করো সবে রাসুল আল্লাহর তরে
এইটুকুই পেতে শুধু কইরো আয়োজন
বিশ্বখ্যাত রাজপ্রাসাদ কারো নেইতো প্রয়োজন

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here