বিলাসবহুল নিশান গাড়িতে ২৭৫ বোতল ফেনসিডিল, দুইজনকে গ্রেফতার

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 52336

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (52336, 'post_views_count', '0')

0

রাজধানীর জিরো পয়েন্ট মোড় এলাকা থেকে বিলাসবহুল নিশান এক্স-ট্রেইল গাড়িতে ফেনসিডিলের চালান বহনের সময় দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম।

Advertisement

রোববার মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সোহেল (৩৬) ও স্বপন (৩৪)। তাদের কাছ থেকে ২৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, আগে পিকআপ কিংবা ট্রাকে ফেনসিডিল বহন করা হতো। বিলাসবহুল গাড়িতে এত সংখ্যক ফেনসিডিল বহনের ঘটনা এটাই প্রথম। জব্দকৃত নিশান এক্স-ট্রেইল গাড়িটি বাজারমূল্য প্রায় ৪৩ লাখ টাকা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, বিলাসবহুল একটি গাড়িতে করে ফেনসিডিলের চালান নিয়ে যাওয়া হবে, এমন সংবাদের ভিত্তিতে জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের দল। সন্দেহভাজন একটি নিশান এক্স-ট্রেইল গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো ২৭৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে জানিয়েছে পুলিশ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here