বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 26982

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (26982, 'post_views_count', '0')

0

কুমিল্লার নাঙ্গলকোটে সিএনজি চালিত অটোরিকশায় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছে। শুক্রবার দুপুরে নাঙ্গলকোট উপজেলার দৌলখার ও নাঙ্গলকোট সড়কে দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

নিহতরা হলেন, একই পরিবারের তিনজনের মধ্যে হাবিব উল্লাহ এর ছেলে মাওলানা আবু তাহের (৬০), তার ছেলে মাওলানা আবু বায়োজিদ (৩৮) ও মেয়ে ফাহিমা আক্তার (হেনা) (৩০) এবং সিএনজিচালিত অটোরিকশা চালক সারোয়ার হোসেন (৩০)। তাদের সবার বাড়ি নাঙ্গলকোটের জেড্ডা পূর্ব ইউনিয়নের শংকরপুর গ্রামে। নাঙ্গলকোট থানার পরিদর্শক তদন্ত আশরাফুল ইসলাম জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় দোলখার-নাঙ্গলকোট সড়কের বাগমারা এলাকায় পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজের তার ছিঁড়ে সিএনজি চালিত অটোরিকশায় আগুন ধরে যায়। এসময় সিএনজি চালিত অটোরিকশায় থাকা ৬ জনের মধ্যে একই পরিবারের তিনজনসহ ৪ জন নিহতের ঘটনা ঘটে। এসময় আহত হয় নিহত মাওলানা আবু বায়োজিদের স্ত্রী মরিয়ম (১৯) ও কোলে থাকা শিশু আবদুল আফসার। দাওয়াত শেষ করে সিএনজি চালিত অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। স্থানীয়রা নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। তবে কী কারণে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ল তা এখনো জানা যায়নি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here