বিখ্যাত কয়েকজনের সঙ্গেও পলাশের অন্তরঙ্গ ছিলো

4

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 33347

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (33347, 'post_views_count', '0')

0

বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাইচেষ্টাকারী নিহত পলাশ আহমেদের সঙ্গে বিখ্যাত কয়েকজনের ছবি পাওয়া গেছে। এদের মধ্যে রয়েছেন সাকিব আল হাসান, জেমস, আশিষ বিদ্যার্থী প্রমুখ।

Advertisement

তবে তারা ছাড়াও নজর কেড়েছেন আরও একজন। তিনি হচ্ছেন এক আমেরিকান পাইলট। তার সঙ্গে পলাশের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে, চলছে নানা রকম আলোচনা। এলাকায় পলাশ নামে পরিচিত হলেও ঢাকায় তিনি পরিচিত ছিলেন মাহিবি জাহান নামে। জানা যায়, চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন তিনি। পল্লীকবি জসিম উদ্দিনের বিখ্যাত কবিতা অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কবর’র সাথে জড়িত ছিলেন পলাশ। এছাড়া, ‘মাহিবি জাহান’ নামের ফেসবুক আইডিতে ক্রিকেটার সাকিব আল হাসান, নগরবাউল জেমস ও বলিউড অভিনেতা (খলনায়ক) আশিষ বিদ্যার্থী ও আমেরিকান এক পাইলটের সঙ্গে তোলা পলাশের ছবি রয়েছে। ২০১৪ সালের ৫ নভেম্বর পোস্ট করা ওই ছবিতে লোকেশন যুক্তরাষ্ট্রের টেক্সাস দেওয়া থাকলেও পাইলটের পরিচয় নেই। জানা গেছে, নিহত পলাশ আহমদ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ফিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে পিয়ার জাহানের ছেলে। ছোটবেলা থেকেই তিনি পরিবারের অবাধ্য ছিল। এদিকে র‌্যাব জানায়, ছিনতাইচেষ্টায় কমান্ডো অভিযানে নিহত পলাশ র‌্যাবের অপরাধী ডাটাবেজের অন্তর্ভুক্ত। এক নারীকে অপহরণের ঘটনায় তিনি ২০১২ সালে গ্রেফতার হয়েছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here