বিকাশ কর্মীকে গুলি করে ১১ লাখ টাকা ছিনতাই

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 21169

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (21169, 'post_views_count', '0')

0

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় দুইজন বিকাশ কর্মীকে গুলি করে ১১ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার দুপুরে সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই বিকাশ কর্মী হলেন আসাদুজ্জামান ও ইকবাল হোসেন। তারা চান্দনা চৌরাস্তার জমাদ্দার এন্টারপ্রাইজে রবির বিকাশকর্মী হিসেবে কাজ করতেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় তাদের ফেলে যাওয়া একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুপুরে বিকাশের ডিলার সুমন দুই কর্মী ইকবাল ও আসাদুজ্জামানকে সঙ্গে নিয়ে সংগৃহীত টাকা স্থানীয় উনিশ টাওয়ারে অবস্থিত ইউসিবি ব্যাংকের শাখায় জমা দিতে যান। তারা ব্যাংকের কাছে পৌঁছলে চারজনের ছিনতাইকারীর দল মোটরসাইকেল করে এসে তাদের গতিরোধ করে। এসময় সুমন টাকা দিতে অস্বীকৃতি জানালে, ছিনতাইকারীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এরই একপর্যায়ে ছিনতাইকারীদের গুলিতে ইকবাল ও আসাদুজ্জামান গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে ছিনতাইকারীদের পাকড়াও করতে চাইলে তারা টাকার ব্যাগ নিয়ে দ্রুত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুরের দিকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তাদের ফেলে যাওয়া একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ছিনতাইকারীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here