বাস-মোটরসাইকেলের সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 32441

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (32441, 'post_views_count', '0')

0

গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। আজ রোববার সকাল ১০টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি (ইটাহাটা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

 

নিহতরা হলেন- দক্ষিণ মৌচাক এলাকার আয়েস মার্কেট এলাকার সন্তোষ বাবুর ছেলে রাজা বাবু (১৮), জয়নাল আবেদীনের ছেলে জনি (১৭) এবং মৃত ডা: মোজাহার হোনের ছেলে শাকিব হোসেন (১৭)। নিহতরা মৌচাক এলাকার অধ্যাপক শাহজাহান আলী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, সকাল ১০টার দিকে কালিয়াকৈর থেকে পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাজীপুরের দিকে আসছিল। একই সময়ে গাজীপুর থেকে একটি মোটরসাইকেল কোনাবাড়ির দিকে যাচ্ছিল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলকায় ওই যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও অপর একজন আহত হয়। স্থানীয়রা আহত যাত্রীকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে বাসন থানায় রেখেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ঘাতক বাস ও চালককে আটক করেছে পুলিশ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here