বাবা, মা ও ছেলের লাশ উদ্ধার

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 42400

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (42400, 'post_views_count', '0')

0

রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে বাবা, মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। মা ও ছেলের লাশ বিছানার ওপর আর বাবার লাশ পাওয়া যায় ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায়।আজ বৃহস্পতিবার দুপুরে মিরপুর ১৩ নম্বর সেকশনের বি ব্লকের ৫ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে এই লাশ উদ্ধার করা হয়।প্রতিবেশীরা জানান, এই ফ্ল্যাটে মো. বায়েজিদ নামের এক ব্যক্তি তার স্ত্রী অঞ্জনা ও তাদের উচ্চ মাধ্যমিক পড়ুয়া ছেলে নিয়ে থাকতেন।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মো. বায়েজিদের বয়স আনুমানিক ৪৫ বছর। তিনি বিভিন্ন ধরনের ব্যবসা করতেন। ব্যবসার কারণে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন তিনি। কিন্তু কোনো ব্যবসাতেই লাভ করতে পারেননি। ঋণ পরিশোধ করতে না পারায় ব্যাংক কর্তৃপক্ষ মো. বায়েজিদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে। এ নিয়ে হতাশায় ভুগছিলেন বায়েজিদ।কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, খবর পেয়ে ওই বাসায় যাই আমরা। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত ব্যক্তির নাম বায়েজিদ ও নারীর নাম অঞ্জনা। ছেলেটির নাম এখনো জানা যায়নি। উচ্চ মাধ্যমিকে পড়ত। ওই নারী ও ছেলেটির লাশ বিছানার ওপরে পাওয়া গেছে। বায়েজিদের লাশ ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর কারণ এখনো পরিষ্কার নয়। সিআইডি ক্রাইমকে খবর দেওয়া হয়েছে। তাঁরা আলামত সংগ্রহ করতে আসবেন। আমরা তদন্ত করছি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here