বাংলাদেশী নারী যৌন হামলার শিকার বিএসএফের হাতে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 15348

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (15348, 'post_views_count', '0')

0

কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেসে এক বাংলাদেশী নারীর ওপর যৌন হামলা হয়েছে বলে অভিযোগ দায়র করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে। ট্রেনটির নিরাপত্তায় থাকেন যে বিএসএফ সদস্যরা, তাঁদেরই একজনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন ওই নারী এবং তাঁর স্বামী। পূর্ব রেল কর্তৃপক্ষ বলছে, সোমবার সকালে কলকাতা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে মৈত্রী এক্সপ্রেস রওনা হওয়ার কিছুক্ষণ পরে ওই বাংলাদেশী নারী ট্রেনের টয়লেটে গিয়েছিলেন।

Advertisement

ট্রেনটি তখন দমদম আর ব্যারাকপুরের মধ্যে ছিল। অভিযোগ, ওই সময়ই টয়লেটের ভেতরে ঢুকে পড়ে ওই নারী যাত্রীর ওপর যৌন হামলা করেন এক বিএসএফ সদস্য। ওই নারী যাত্রী তাঁর আসনে ফিরে এসে স্বামীকে ঘটনাটি জানাতেই বিষয়টি চলমান টিকিট পরীক্ষকের নজরে আনা হয় এবং সীমান্তবর্তী স্টেশন গেদে-তে পৌঁছানোর পরে আনুষ্ঠানিক এফআইআর দায়র করা হয়। পূর্ব রেলের মুখপাত্র রবি মহাপাত্র বিবিসি বাংলাকে ওই ঘটনা নিশ্চিত করেছেন। ‘এক বিএসএফ সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যে স্টেশনের কাছে ঘটনা ঘটেছে, সেখানকার রেল পুলিশ তদন্ত শুরু করেছে, বলেছেন মি. মহাপাত্র। বিএসএফ কর্তৃপক্ষ বলছে, তারাও রেলের কাছ থেকে বাংলাদেশী নারীর ওপর যৌন হামলার বিষয়টি জেনেছে। বিএসএফের দক্ষিণ বঙ্গ সীমান্ত অঞ্চলের এক সিনিয়র কর্মকর্তা বিবিসিকে জানান, এই গুরুতর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা তদন্ত শুরু করেছেন। আগে মৈত্রী এক্সপ্রেসের নিরাপত্তার দায়িত্বে ছিল রেল সুরক্ষা বাহিনী। রেল পুলিশ থাকলেও এখন ট্রেনটির গোটা যাত্রাপথেই নিরাপত্তার দায়িত্ব থাকে বিএসএফের ওপরে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here