বস্তাবন্দি ৭ বছরের এক শিশুর লাশ উদ্ধার

0
555

কুমিল্লার গোমতী নদীর পাড় সংলগ্ন এলাকা থেকে বস্তাবন্দি ৭ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া গোমতী নদীর পাড় সংলগ্ন এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

Advertisement

 

রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির কোনো পরিচয় পাওয়া যায়নি। কোতয়ালী মডেল থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বকশী জানান, সন্ধ্যায় বস্তার মুখ খোলা অবস্থায় একটি শিশুর রক্তমাখা মুখ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি শিশুর রক্তমাখা লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য শিশুর লাশটি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত শিশুর কোনো পরিচয় পাওয়া যায়নি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here