বন্ধুত্বের সম্পর্ক এক পর্যায়ে রূপ নেয় প্রণয়ের সম্পর্কে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 35784

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (35784, 'post_views_count', '0')

0

একসাথে অভিনয়ের সুবাদে বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্বের সম্পর্ক এক পর্যায়ে রূপ নেয় প্রণয়ের সম্পর্কে।

Advertisement

 

কিন্তু বলিউড অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে এমন কিছু সংখ্যক সম্পর্ক হয়েছে যেগুলো পরবর্তীতে পরকীয়ার সম্পর্ক হিসেবে পরিচিতি পায়।চলুন জেনে নেই এমন ১১টি বিবাহবহির্ভূত সম্পর্কে। এই প্রতিবেদনটিতে সেই সম্পর্ক গুলোর বৃত্তান্ত তুলে ধরা হলো-

১. অমিতাভ বচ্চন-রেখা:বলিউডের সবচেয়ে বিখ্যাত বিবাহবহির্ভূত সম্পর্ক বোধ হয় অমিতাভ বচ্চন-রেখার সম্পর্ক। জয়া বচ্চনের দৃঢ় মনোভাবের কারণেই অমিতাভ-রেখার সম্পর্ক চরম পরিণতি পায়নি, বলে এমনটিই শোনা যায়।

২. শত্রুঘ্ন সিনহা-রিনা রায়: শত্রুঘ্ন তখন পুনম সিংহের সঙ্গে বিবাহিত জীবনযাপন করছেন। সেই সময়েই রিনা রায়-এর সঙ্গে শত্রুঘ্নের সম্পর্ক নিয়ে প্রবল আলোচনা শুরু হয়। শোনা যায়, রিনা নাকি শত্রুঘ্নের কাছে সম্পর্কের একটা অঙ্গীকার দাবি করেছিলেন। শত্রুঘ্ন তা দিতে অস্বীকার করায় দূরে সরে যান রিনা। রিনার সঙ্গে শত্রুঘ্নের-কন্যা সোনাক্ষীর চেহারার সাদৃশ্যের বিষয়টিকে কেন্দ্র করে এখনো অনেকে সেই সম্পর্কের কথা টেনে আনেন মাঝে মধ্যে।

৩. মিঠুন চক্রবর্তী-শ্রীদেবী: বলিউডের আরেক আলোচিত সম্পর্ক হলো মিঠুন চক্রবর্তী ও শ্রীদেবীর সম্পর্ক। মিঠুনের স্ত্রী যোগিতা বালীকে মিঠুন ও শ্রীদেবীর সম্পর্কের কারণে অনেক সময় বিব্রত পরিস্থিতিতে পরতে হয়েছে। এমনও শোনা যায়, মিঠুনের সঙ্গে শ্রীদেবীর নাকি গোপনে বিয়েও হয়েছিল। স্ত্রী যোগিতা আত্মহত্যার হুমকি দিলে মিঠুন শ্রীদেবীর থেকে দূরে সরে যান।

৪. বনি কাপুর-শ্রীদেবী: মোনা কাপুরের সঙ্গে বিবাহিত জীবনযাপন করার সময়েই শ্রীদেবীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বনি। বনি এই সম্পর্কের কথা অস্বীকার করেননি কখনও। শেষ পর্যন্ত অবশ্য শ্রীদেবীর সঙ্গেই ঘর বাঁধেন বনি। বিয়ের সময় শ্রীদেবী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

৫. শাহরুখ খান-প্রিয়াঙ্কা চোপড়া: বলিউড বাদশা শাহরুখ খান বলিউডের অন্যতম সেরা নিষ্ঠাবান স্বামী বলে পরিচিত। তবে প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে তার সম্পর্কের ‘গুজব’ তার এই ইমেজকে অনেকটাই ধুলোই মিশিয়ে দেয়। অবশ্য অনেকেই এর সবটাকে গুজব বলে মেনে নিতে রাজি নন। এ ব্যাপারে নিন্দুকদের মন্তব্য হচ্ছে, যা রটে তার কিছু টা তো ঘটেই।

৬. আমির খান-কিরণ রাও: কিরণ রাও ‘লগান’ সিনেমাটির সহকারী পরিচালক ছিলেন। সেখানেই আমির খান-কিরণ রাও এর প্রণয় পর্বের সূচনা হয় বলে জানা যায়। ওই সময়ে আমির খান তার স্ত্রী রিনা দত্তর সঙ্গে দিব্বি সংসার করছেন। দীর্ঘ ১৬ বছর স্ত্রী রিনার সঙ্গে বিবাহিত জীবন কাটানোর পর তাকে ডিভোর্স দেন আমির খান। ডিভোর্সের ৪ বছর পর কিরণকে বিয়ে করেন আমির

৭. গোবিন্দ-রাণী মুখার্জি: ‘হদ করদি আপ নে’র শুটিং-এর সময়েই বিবাহিত ও দুই সন্তানের পিতা গোবিন্দর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রাণী। গোবিন্দ নাকি প্রচুর পরিমাণ উপহার দিতে শুরু করেন রাণী মুখার্জিকে। আর অনেক পরিচালকের সঙ্গে আলাপ করিয়ে দেন রাণীর। এমন পরিস্থিতিতে গোবিন্দের স্ত্রী সুনিতা গোবিন্দকে ছেড়ে চলে যাওয়ার উদ্যোগ নেন। শেষ পর্যন্ত আবার সংসারের প্রতি মনোযোগী হন গোবিন্দ।

৮. আদিত্য পাঞ্চোলি-কঙ্গনা রানৌত: আদিত্য স্ত্রী জারিনা ওয়াহাবের পাশাপাশি সম্পর্ক রেখেছিলেন কঙ্গনার সঙ্গেও। কঙ্গনা বা আদিত্য কেউই এই সম্পর্কের কথা অস্বীকার করেননি। এমনকী জারিনাও নাকি মেনে নিয়েছিলেন তাদের সম্পর্কটা। কিন্তু একবার প্রকাশ্যে আদিত্যর হাতে অপমানিত হওয়ার পরে আদিত্যের থেকে দূরে সরে যান কঙ্গনা। এই দুই তারকার সম্পর্কে এমনটাই জানা যায়।

৯. আদিত্য চোপড়া-রাণী মুখার্জি: বর্তমানে আদিত্যর স্ত্রী হলেন রাণী। যখন প্রথম প্রেমে পড়েন আদিত্যর তখন তিনি পায়েল খান্নার স্বামী। ২০০১-এ পায়েলকে বিয়ে করেন আদিত্য। আর ২০০৯ সালে আদিত্য-পায়েলের বিবাহবিচ্ছেদের মামলা শুরু হয়।

১০. হৃতিক রোশন-বারবারা মোরি: বারবারা ‘কাইট’ সিনেমার শুটিং-এর সময়েই হৃতিকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। স্ত্রী সুজানের সঙ্গে হৃতিকের দূরত্ব সেই সময় থেকেই বাড়তে শুরু করে। শেষ পর্যন্ত ২০১৪ সালে সুজান-হৃতিকের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

১১. অর্জুন কাপুর-মালাইকা অরোরা খান:সালমানের বোন অর্পিতার সঙ্গে যখন প্রেম চলছে অর্জুনের তখনই সালমানের বউদি, আরবাজ খানের স্ত্রী মালাইকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অর্জুন। শোনা যায়, সালমানই নাকি শেষ পর্যন্ত হস্তক্ষেপ করেন ব্যাপারটার মধ্যে এবং অর্জুনকে মালাইকার থেকে দূরে সরে যেতে বলেন। সালমানের ‘নির্দেশ’ এড়াতে পারেননি অর্জুন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here