বঙ্গবন্ধু স্মৃতি ও দর্শন শীর্ষক আলোচনা সভা রংপুর টাউন হলে

0
793

বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার রংপুর বিভাগীয় নেতৃবৃন্দের সংবর্ধনা ও বঙ্গবন্ধু স্মৃতি ও দর্শন শীর্ষক আলোচনা সভা শুক্রবার রংপুর জেলা কমিটির উদ্যোগে বেলা ২.৩০ মিনিটে রংপুর টাউন হলে অনুষ্ঠিত হযে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা এমপি। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন ড. প্রশান্ত কুমার রায়, সচিব পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার। বিশেষ অতিথি মমতাজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা, এ্যাড. রেজাউল করিম রাজু সাধারণ সম্পাদক, মো: মিজানুর রহমান পুলিশ সুপার রংপুর, মো: আবুল কাশেম সভাপতি রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ডা: এস.এম বাদশা মিয়া, সভাপতি কেন্দ্রিয় কমিটি বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার, ডা: এস.এম মোস্তফা জামান সাধারণ সম্পাদক। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মো: আব্দুর রহমান রাসেল সভাপতি রংপুর জেলা কমিটি বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার। অনুষ্ঠানে দল-মত নির্বিশেষে সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

Advertisement

বার্তা প্রেরক
নির্মল রায়
দপ্তর সম্পাদক
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার
রংপুর জেলা কমিটি

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here