বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 41170

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (41170, 'post_views_count', '0')

0

নারায়ণগঞ্জ প্র‌তি‌নি‌ধিঃ বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন কর‌তে হ‌লে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার হাত‌কে অারো শ‌ক্তিশালী কর‌তে হ‌বে।’ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (২৩ আগস্ট) বি‌কে‌লে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় বীরপ্রতীক গাজী অ‌ডি‌টো‌রিয়া‌মে মুড়াপাড়া ইউ‌নিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই আমরা একটি স্বাধীন রাষ্ট্র ও সার্বভৌমত্ব পেয়েছি। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে আমাদের জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে এবং এর মাধ্যমেই দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে হবে।’

Advertisement

তিনি বলেন, ‘দেশের সকল মানুষ যদি আজ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সাথে কাজ করতে পারি তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে এবং দেশকে এগিয়ে নিতে আমাদের সকলকে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’

মন্ত্রী অা‌রো বলেন, ‘বঙ্গবন্ধু মৃত্যু বরণ করেননি বরং তিনি বেঁচে আছেন আমাদের মাঝে। তিনি জীবন দিয়ে দেশের প্রতি তার ভালবাসা প্রকাশ করে গেছেন। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশকে সামনে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে।’

অনুষ্ঠা‌নে অা‌রো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা প‌রিষ‌দের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভুঁইয়া, উপজেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, উপ‌জেলা অাওয়ামীলী‌গের সা‌বেক দপ্তর সম্পাদক অাব্দুল অা‌জিজ, মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলীমুদ্দিন মিয়া, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ,

মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বরকত উল্লাহ, আওয়ামীলীগ নেতা আজমত আলী, আব্দুল মান্নান মুন্সি, আব্দুল মান্নান মিয়া ও মনির হোসেন, উপজেলা মহিলালীগের সাধারন সম্পাদক শিলা রানী পাল, উপজেলা যুব মহিলালীগের সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাতুল আহমেদ খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার,

সাধারন সম্পাদক শেখ ফরিদ মাসুম, মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন, জাতীয় শ্রমিকলীগ কাঞ্চন-মুড়াপাড়া আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক আবু জাবের বাবুল, মুড়াপাড়া সরকারী কলেজ ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন, মুড়াপাড়া সরকারী কলেজ ছাত্র সংসদের জিএস সাদিকুল ইসলাম সজিবসহ অনেকে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here