বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিল বাঙ্গালী জাতির মুক্তির সনদ-টিপু মুনশি

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 58991

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (58991, 'post_views_count', '0')

0

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি,এমপি বলেন- বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিল বাঙ্গালী জাতির মুক্তির সনদ । এ মুক্তি অর্জনের জন্য বাঙ্গালী জাতি বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধ করেছে । ছয় দফার মাধ্যমে বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার বিজ বপন করে পুরো বাঙ্গালী জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন ।

Advertisement

বুধবার ( ১৭ মার্চ) ঢাকায় টিসিবি মিলনায়তনে বাণিজ্য মন্ত্রনালয় আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ”জন্ম শতবার্ষিকি ও জাতীয় শিশু দিবস ২০২১” উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, জনমত সৃষ্টি করতে বঙ্গবন্ধু সারা দেশ সফর করেছেন। উত্তরবঙ্গ সফরের সময় আমার সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধুর সফরসঙ্গী হবার। বঙ্গবন্ধুর সঙ্গে নৌকায় বিভিন্ন এলাকা সফর করেছি। বঙ্গবন্ধুকে অনেক কাছে থেকে দেখার সুযোগ হয়েছিল আমার। বাণিজ্যমন্ত্রী বলেন,  স্বাধীনতার জন্য বাঙ্গালী জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর স্বপ্নছিল বাঙ্গালী জাতিকে মুক্ত করা, দেশের স্বাধীনতা অর্জন করা। তিনি দীর্ঘ সংগ্রাম ও স্মাধীনতা যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছেন। বাঙ্গালী জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞ।

বাণিজ্যমন্ত্রী আলোচনা সভা আয়োজনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের ধন্যবাদ জানিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন উদার মনের মানুষ।

তাঁর মানবিকগুণাবলী ছিল অসাধারণ। বাঙ্গালী জতি বঙ্গবন্ধুকে আপন করে নিয়েছিলেন। তিনি বাঙ্গালী জাতীয়তাবাদকে রাজনৈতিক রুপ দিয়েছিলেন। তিনি সারাটা জীবন বাঙ্গালী জাতির জন্য কাজ করে গেছেন।

বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন সাবেক বাণিজ্যসচিব মো. মফিজুল ইসলাম, বাংলাদেশ ট্রেড এন্ড টেরিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) মুনশি শাহাবউদ্দীন, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ,

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এ.এইচ.এম আহসান,

ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) এর চেয়ারম্যান ব্রি.জে.মো. আরিফুল হাসান, পিএসসি, জয়েন্ট স্টক কোম্পানি ও ফার্ম সমুহের পরিদপ্তর এর নিবন্ধক মো.মকবুল হোসেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here