ফ্রান্সের আদালত মুসলমানদের মসজিদ নির্মাণের পক্ষে রায় দিল

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 35637

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (35637, 'post_views_count', '0')

0

নিজ শহরে কোনোভাবেই মসজিদ তৈরি করতে দেবেন না ফ্রান্সের ‘ম্যান্টিস-লা ভিল’ শহরের মেয়র সায়রিল নাউথ। এদিকে মুসলমানরাও নামাজ পড়ার জন্য মসজিদ নির্মাণের দাবি ছাড়েনি।

Advertisement

 

ফলে বিষয়টিকে আদালতে নিয়ে যায় স্থানীয় মুসলমানরা। ফরাসি আদালত অবশ্য বিষয়টিকে মুসলমানদের পক্ষেই রায় দেন। পাশাপাশি মেয়রকে এ ধরনের আচরণের জন্য জরিমানাও করা হয়। মসজিদ নির্মাণের অনুমতি না দেওয়ায় শহরের মেয়র সায়রিল নাউথকে তিন হাজার ইউরো জরিমানা করা হয়। গত ১১ জুলাই আদালতের দেওয়া রায়ে মেয়রকে মসজিদটি নির্মাণের অনুমতি দিতে এক মাস সময় বেঁধে দেওয়া হয়। এর পরেও আদেশ মানা না হলে প্রতিদিন ১৫০ ইউরো করে জরিমানা দিতে হবে বলে জানানো হয়েছে। সাউথ ম্যান্টেস মুসলিম সমিতির পক্ষ থেকে সংগঠনটির প্রেসিডেন্ট আব্দুলআজিজ এল জওহারি বিচারের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। এ ঘটনার পেছনে মেয়রের অভ্যন্তরীণ রাজনীতি জড়িত বলেও মন্তব্য করেন তিনি। জওহারি মেয়রের সমালোচনা করে বলেন, অভ্যন্তরীণ কারণে মেয়র আইনকে পদদলিত করে জনগণের দাবিকে দীর্ঘসূত্রতাপূর্ণ ও ব্যয়বহুল করে তুলেছেন। এতে যে অর্থ ব্যয় হচ্ছে তা অন্য ভালো কাজে খরচ করলে জনগণ উপকৃত হতো বলেও মন্তব্য করেন তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here