ফেনীর যুবক নিহত দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 11946

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (11946, 'post_views_count', '0')

0

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ৭টার দিকে দক্ষিণ আফ্রিকার বেলকম শহরের ভরনবিল নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার দাগনভূঞার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের তাহের

Advertisement

কোম্পানি বাড়ির রেজাউল হকের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, ৭ বছর পূর্বে জীবিকার তাগিদে আফ্রিকা চলে যান আনোয়ার হোসেন। ৬ মাস আগে সে দক্ষিণ আফ্রিকার বেলকম শহরের ভরনবিল এলাকায় নতুন দোকান নিয়ে ব্যবসা শুরু করে। ব্যবসা শুরুর পর থেকে স্থানীয় সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করে আসছিলো। বুধবার সন্ধ্যায় আনোয়ার মাগরিবের নামাজ শেষ করে দোকানে আসার সাথে সাথেই একজন আফ্রিকান সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি স্বজনরা। দাগনভূঞার পূর্বচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রায়হান জানান, আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে তার ইউনিয়নের এক যুবক মারা গেছে বলে তিনি বিষয়টি শুনেছেন। তবে তিনি বিস্তারিত কিছু জানেন না বলে জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here