প্লাস্টিকের কৃত্রিম চাল জব্দ

4

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 32213

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (32213, 'post_views_count', '0')

0

গাইবান্ধায় প্লাস্টিকের চাল বিক্রির অভিযোগে বিভিন্ন চালের দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

Advertisement

 

এ সময় শহরের নতুন বাজারের রুবান দেওয়ানের দোকান থেকে ১৫ কেজি প্লাস্টিকের কৃত্রিম চাল জব্দ করা হয়েছে। আজ সোমবার একজন গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে গাইবান্ধা শহরের নুতন বাজারে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়। পরে জব্দ চাল পরীক্ষার জন্য ঢাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, গাইবান্ধা শহরের মুন্সিপাড়ার বাসিন্দা রনি মিয়া রবিবার বিকেলে শহরের নতুন বাজারের রুবান দেওয়ানের দোকান থেকে ছয় কেজি চাল কেনেন। এসব চাল বাড়িতে নিয়ে ভাত রান্নার পর খেতে অন্যরকম লাগে। এতে ভাতের চাল নিয়ে তার সন্দেহ হয়। সোমবার সকালে এই চাল ভাজতে গেলে দেখা যায়, কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে চাল পুড়ে গলে যায়। একপর্যায়ে দেখা যায় আগুনের তাপে সব চাল গলে জমাট বেঁধে বল আকৃতির হয়ে যায়। পরে রনি মিয়া এসব চাল নিয়ে সদর থানায় উপস্থিত হন। গাইবান্ধার সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খান মো. শাহরিয়ার জানান, শহরের নুতুন বাজার থেকে একজন গ্রাহক চাল কিনে তা প্লাস্টিকের চাল বলে থানায় অভিযোগ করে। এই অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম গঠন করে শহরের নুতুন বাজারের দোকানগুলোতে অভিযান চালায়। এ সময় প্লাস্টিকের চাল সাদৃশ্য ২ বস্তা জব্দ করা হয়। এ ছাড়া শহরের ডিবি রোডসহ আরো কয়েকটি চালের দোকানে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ টিমে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাছুম আলীও উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here