প্রেমের টানে এসে গণধর্ষণের শিকার এক নারী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 20839

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (20839, 'post_views_count', '0')

0

খুলনা থেকে প্রেমের টানে রাজশাহীতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী। নগরীর মুসরইল এলাকার লিচু বাগানে ধর্ষণের শিকার ওই নারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি রয়েছেন। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয় নি। তার বাবা-মা ঢাকায় থাকায় তাদের বিষয়টি জানানো হয়েছে।

Advertisement

গতকাল রাতের মধ্যে তাদের রাজশাহীতে এসে পৌঁছানোর কথা রয়েছে। তারা আসার পর মামলার ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানান চন্দ্রিমা থানার ওসি হুমায়ন কবির। ধর্ষণের শিকার ওই যুবতীর অভিযোগের বরাদ দিয়ে ওসি জানান, নগরীর মুসরইলের রং মিস্ত্রি গাজু মিয়ার ছেলে আকাশের সঙ্গে ওই নারীর মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরে গত ১লা মে সে রাজশাহীতে আসে। দুপুরে আকাশের দুই বন্ধুর সঙ্গে ওই নারী গাজু মিয়ার বাড়িতে যায়। সেখানে গিয়ে ওই নারী আকাশের সঙ্গে প্রেমের সম্পর্কে কথা জানায় এবং বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু আকাশের বাবা-মা এতে রাজি না হয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয়। এ সময় আকাশের দুই বন্ধু ওই নারীকে নিয়ে চলে যায়। পরে রাতে স্থানীয় একটি লিচু বাগানে রেখে রাতভর ধর্ষণ করা হয়। গত ২রা মে সকালে ওই নারী থানায় গিয়ে জানায় সে ধর্ষণের শিকার হয়েছে। চার যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করে। পরে তাকে ওসিসির হেফাজতে দেয়া হয়। এ বিষয়ে আকাশের বাবা গাজু মিয়া বলেন, তার ছেলে এ ঘটনার সাথে জড়িত না। আকাশের দুই বন্ধু ওই মেয়েকে রাজশাহী রেলস্টেশন থেকে নিয়ে যায়। সে তার বাড়িতে গিয়ে আকাশের সঙ্গে বিয়ের প্রস্তাব দেয়। ওই মেয়ের বয়স প্রায় ৩৫ বছর। আর তার ছেলে আকাশের বয়স ১৫ বছর। সে নবম শ্রেণীর ছাত্র। ছেলের বয়স মেয়ের অর্ধেকের কম তাই তাদের দুপুরে খাওয়ানোর পর বাড়ি থেকে চলে যেতে বলা হয়। আকাশের দুই বন্ধু ওই মেয়েকে নিয়ে চলে যায়। এরপর কি হয়েছে সে ব্যাপারে তার কিছু জানা নেয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here