প্রান গেল এক রুপির জন্য

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 16228

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (16228, 'post_views_count', '0')

0

অনেক সময়ই খুচরা পয়সা নিয়ে দোকানদারের সঙ্গে কথা কাটাকাটি হয় আমাদের। কিন্তু সেই ঝগড়ায় খুন! সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে ভারতের মহারাষ্ট্রে। দোকানির সঙ্গে এক টাকা নিয়ে ঝগড়া বাধে এক ব্যক্তির। এর জের ধরে দোকানদারের ছেলের মারধরে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাতে মহারাষ্ট্রের থানের বাসিন্দা মনোহর গামনে স্থানীয় একটি দোকানে ডিম কিনতে যান।

Advertisement

এ সময় ডিমের দাম এক টাকা বেশি-কম নিয়ে মনোহরের সঙ্গে দোকানির কথা কাটাকাটি হয়। এ সময় ওই দোকানির ছেলে শুধঙ্কর প্রভুর কিল-ঘুষিতে ঘটনাস্থলেই মনোহরের মৃত্যু হয়। ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই যুবকের শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। এরই মধ্যে অভিযুক্ত শুধঙ্কর প্রভুকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here