প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা এখনো চলছে : মায়া

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 28223

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (28223, 'post_views_count', '0')

0

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা এখনো চলছে।’ আগামী নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন মায়া।

Advertisement

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন ত্রাণমন্ত্রী। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে দোষীদের শাস্তি অবিলম্বে কার্যকরের দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ওই মানব বন্ধন কর্মসূচির আয়োজন করে। সংগঠনের সভাপতি ফাতেমা জলিল সাথীসহ সংগঠনের বিভিন্ন জেলার নেতারা মানববন্ধনে অংশগ্রহণ করেন। ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দেওয়ান ওমর ফারুক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ত্রাণমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দেশের বৃহত্তম একটি রাজনৈতিক দলকে গ্রেনেড হামলার মাধ্যমে নিশ্চিহ্ন করে দেওয়ার মত বর্বরতা ইতিহাসে নজিরবিহীন।’ মায়া বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার শিকার মানুষের চোখের জল অবিরাম ঝরছে, এ হামলার মামলার রায় অবিলম্বে কার্যকর করতে হবে।’ মোফাজ্জল হোসেন মায়া নবগঠিত জাতীয় ঐক্য প্রসঙ্গে বলেন, ‘বার্ধক্যজনিত কারনে শারীরিক ও মানসিকভাবে অক্ষম কিছু ভোটারবিহীন রাজনীতিকের ঐক্যে দেশের ক্ষমতার পটপরিবর্তন হবে না।’ তিনি আরো বলেন, ‘ডিজিটাল ও অর্থনৈতিকভাবে গতিশীল বাংলাদেশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো কর্মঠ ও সুদুরপ্রসারী চিন্তাশীল মানুষের নেতৃত্ব প্রয়োজন।’ তাঁর নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান ত্রাণ মন্ত্রী।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here