প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে পৃথিবীর বুকে একটি মর্যাদাশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে ….নারায়ণগঞ্জের রূপগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 40506

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (40506, 'post_views_count', '0')

0

নারায়ণগঞ্জ প্র‌তি‌নি‌ধিঃ বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে পৃথিবীর বুকে একটি মর্যাদাশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে।’

Advertisement

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শনিবার (২৪ আগস্ট) বিকেলে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মনখালী এলাকায় জনতা উচ্চ বিদ্যালয় মাঠে রূপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাঙ্গালী জাতির স্বপ্নকে হত্যা করা হয়েছিল উল্লেখ করে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে স্বাধীনতা এনে দিয়েছেন আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলছেন।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু চেয়েছিলেন বাঙ্গালী জাতির জন্য ধর্মনিরপেক্ষ, শোষণহীন, সাম্যবাদী, মানবিক বাংলাদেশ। জাতি আশা করে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে তিনি যেন আপোষহীনভাবে এগিয়ে যান। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের আপোষহীন বাস্তবায়নের পথেই পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে জাতির অপূর্ণ আশা পূরণ হতে পারে। এগিয়ে চলেছে বাংলাদেশ, এগিয়ে যাবে বাংলাদেশ। কোন ষড়যন্ত্রই বাংলাদেশের অগ্রগতির ধারাকে ব্যাহত করতে পারবে না।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে আমাদের প্রত্যায় হোক একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, আইনের শাসনের ধারা বজায় রেখে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাক বাংলাদেশ। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মুক্তিকামী মানুষের মুক্তির নায়ক হিসেবে বেঁচে থাকবেন, যতদিন পৃথিবী বেঁচে থাকবে।’

রূপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান তারেকের সভাপতিত্বে অনুষ্ঠা‌নে অা‌রো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা প‌রিষ‌দের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভুঁইয়া, উপজেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন ভুঁইয়া, ওবায়দুল মজিদ জুয়েল ও এড‌ভো‌কেট ক‌বির হো‌সেন, ব্যবসায়ী মোহাম্মদ আনছার আলী, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ,

রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের  সাংগঠ‌নিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, যুবলীগ নেতা মুরাদ হাসান, উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ হোসেন আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলী‌গের সা‌বেক সহসভাপ‌তি ম‌নিরুজ্জামান ভুঁইয়া,

উপজেলা যুবমহিলা লীগের সভাপ‌তি ফের‌দৌসী অাক্তার, সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা, উপজেলা ছাত্রলীগের সভাপ‌তি ফয়সাল অালম সিকদার, সাধারন সম্পাদক শেখ ফ‌রিদ মাসুমসহ অনেকে। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here