প্রতি ১০০০ জনে মাত্র ১ জন জান্নাতি হবে শেষ যমানায়

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 64623

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (64623, 'post_views_count', '0')

0

কালো পোশাক দ্বারা জাহান্নামী  এবং  সাদা পোশাক দ্বারা জান্নাতি  বোঝানো হয়েছে।কিয়ামতে আল্লাহ প্রতি হাজারে ৯৯৯ জনকে জাহান্নামে আর ১ জন জান্নাতে দিবেন।এই মর্মে কথাটি আসলেই সত্য?এক হাজার লোকের মধ্যে একজন লোক জান্নাতী তাহলে আমার জাহান্নাম কি নিশ্চিত? ওয়াল্লাহু আলাম… আল্লাহ তুমি আমায় ক্ষমা করো। আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, নবী করীম (সাঃ) বলেছেন, আল্লাহ কেয়ামতের দিন ডাক দিয়ে বলবেন হে আদম! নিশ্চয়ই আল্লাহ আপনাকে আদেশ করেন যে, আপনি আপনার সন্তানদের মধ্য হতে জাহান্নামীদের বের করে দেন।আদম বলবেন, হে আমার প্রতিপালক! কতজন জাহান্নামী? আল্লাহ বলবেন প্রতি হাজারে ৯৯৯ জন।… এ বক্তব্য লোকদের জন্য খুবই কঠিন হলো। এমনকি তাদের চেহারা পরিবর্তন হয়ে গেল। তখন নবী করীম (সাঃ) বললেন, দেখ ইয়াজূজ- মাজূজ সম্প্রদায় থেকে হবে ৯৯৯ জন। আর তোমাদের মধ্য থেকে হবে ১ জন। তারপর বললেন, মানুষের মধ্য হতে তোমাদের সংখ্যার তুলনা হবে একটি সাদা গরুর পশমসমূহের মধ্যে একটি কালো পশম অথবা একটি কালো গরুর পশমসমূহের মধ্যে একটি সাদা পশমের মত। অতঃপর রাসূল (সাঃ) বললেন, ঐ সত্তার কসম, যাঁর হাতে আমার জীবন! আমি আশা করি যে তোমরা জান্নাতীদের এক-চতুর্থাংশ হবে।

Advertisement

আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, আমরা একথা শুনে আল্লাহ_আকবার বললাম। অতঃপর তিনি বললেন, আমি আশা করি তোমরা জান্নাতীদের অর্ধেক হবে। আমরা আবারো আল্লাহু_আকবার বললাম। আর অবশ্যই আমি আশা রাখি যে, তোমরা জান্নাতীদের চার ভাগের তিন ভাগ হবে। তখন আমরা আল্লাহু_আকবার বললাম (বুখারী হা/৪৭৪১;মিশকাত হা/৫৫৪১ ‘হাশর’ অনুচ্ছেদ)।

সুতরাং জাহান্নামীদের মধ্যে প্রতি হাজারে ৯৯৯ জন ইয়াজূজ-মাজূজ সম্প্রদায়ের হবে এবং উম্মতে মুহাম্মাদী জান্নাতের তিন চতুর্থাংশ হবে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস লাভের তাওফীক দান করুক।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here