‘প্রকাশক হত্যায় জড়িতদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে’

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 370

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (370, 'post_views_count', '0')

0
স্টাফ রিপোর্টার : প্রকাশক হত্যা ও হত্যা চেষ্টায় জড়িতদের শীঘ্রই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি আরো বলেন, তাদের গ্রেপ্তারের তদন্ত চলছে।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

Advertisement

মন্ত্রী বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটেনি। সব দেশেই এ রকম বিচ্ছিন ঘটনা ঘটে থাকে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ঘটনাগুলো ঘটানো হচ্ছে।

এসময় তিনি বলেন, আনসারুল্লাহ, আইএস যারাই এ কাজ করে থাকুক না কেন, সবাই যুদ্ধাপরাধী বা জামাত শিবিরের লোক।

শনিবার শাহবাগে আজিজ মার্কেটে জাগৃতি প্রকাশনীর প্রকাশক মালিক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এরই কয়েক ঘণ্টা আগে একইদিন দুপুরে রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর অফিসে তিন প্রকাশক-লেখককে এলোপাতাড়ি কোপানোর পর গুলি করে দুর্বৃত্তরা। –

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here