পূর্ব শত্রুতার জের ধরে দুই যুবককে পিটিয়ে হত্যা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 26266

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (26266, 'post_views_count', '0')

0

চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ঊনসত্তর পাড়া গৌরীশংকর হাট এলাকার সিরাজ কলোনির একটি বাড়িতে দুই যুকবকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন বলছেন, পূর্ব শত্রুতার জের ধরে দুই যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। কিন্তু পুলিশ বলছে চোর সন্দেহে স্থানীয় লোকজনের গণপিটুনিতে নিহত হয়েছে দুই যুবক।

Advertisement

নিহত যুবকরা হলেন- মো. মোক্তার হোসেন (২৬) ও সাইফুল ইসলাম (২২)। তারা পরস্পর চাচাতো ভাই এবং রাউজান পাহাড়তলি ইউনিয়নের খানপাড়া এলাকার ইউসুফ মেম্বার বাড়ির বাসিন্দা। রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কেফায়েত উল্লাহ জানান, গতকাল সকালে উপজেলার গৌরীশংকর হাট এলাকার সিরাজ কলোনির একটি বাড়িতে চুরি করতে যায় দুই চোর। বাড়ির দরজা ভাঙার সময় মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করতেই তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। তখন স্থানীয় লোকজন জড়ো হয়ে তাদের ধরে গণপিটুনি শুরু করে। এতে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে দুই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে পোস্টমর্টেমের জন্য তাদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি। কিন্তু স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলছেন, সকালে দুই যুবককে গৌরীশংকর হাট থেকে ধাওয়া করে একদল দুর্বৃত্ত। তাদের হাতে এ সময় ধারালো ও আগ্নেয়াস্ত্র ছিল। দুই যুবক প্রাণভয়ে সিরাজ কলোনির একটি বাড়িতে আশ্রয় নেয়। সেখানে তাদের বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে দুই যুবক প্রাণ বাঁচাতে পার্শ্ববর্তী পুকুরে ঝাঁপ দেয়। সেখান থেকে তাড়া করে ধরে তাদের পিটিয়ে হত্যা করা হয়। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী। পাহাড়তলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন এ প্রসঙ্গে বলেন, সকালে ঊনসত্তর পাড়ার সিরাজ কলোনির একটি বাড়িতে দুই যুবককে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে। এ সময় তারা পালিয়ে যাওয়ার জন্য পার্শ্ববর্তী পুকুরে গিয়েও ঝাঁপ দেয়। কিন্তু প্রতিপক্ষের লোকজন সেখান থেকে তাদের তুলে পিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে দুজনের লাশ উদ্ধার করে নিয়ে যায়। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা হয়েছে বলে আমি জেনেছি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here