পুলিশের হাতে পুলিশ গ্রেপ্তার

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 11490

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (11490, 'post_views_count', '0')

0

স্টাফ রিপোর্টারঃ গত ২০ নভেম্বর, ২০২৭ইং তারিখ ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মসজিদ রোড এলাকা থেকে জাকির হোসেন নামক এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় মঙ্গলবার দুপুরে অপহৃত ব্যবসায়ী জাকির হোসেন বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এ এস আই মোঃ রফিকুল ইসলাম, কনস্টেবল মোঃ শরীফুল ইসলাম এবং অপহরণকারী দলের সদস্য

Advertisement

আখিঁ আক্তারের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা করেন। মামলার অভিযোগে বলা হয় যে, সোমবার দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মসজিদ রোড এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের দেওড়া গ্রামের জাকির হোসেন শহরের জগত বাজার যাচ্ছিলেন। এসময় আখিঁ নামে অপহরণকারী দলের সদস্য অসুস্থতার কথা বলে তাকে নিজ বাসা শহরের কাজীপাড়া এলাকায় পৌঁছে দেওয়ার জন্য জাকিরকে অনুরোধ করেন। পরে জাকির তাকে বাসায় পৌঁছে দিতে গেলে সেখানে আগে থেকে ওঁত পেতে থাকা এ এস আই রফিকুল ও কনস্টেবল শরীফুল ব্যবসায়ীর চোখ বেঁধে তার নিকট থাকা ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তার স্বজনদের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরনকারীরা। অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে জাকিরের স্বজনেরা অপহরণের বিষয়টি ব্রাহ্মণবাড়ীয়া সদর থানা পুলিশকে জানায়। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার ভোর রাতে শহরের কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাকিরকে উদ্ধারসহ অপহরণকারী দলের সদস্য আঁখিকে গ্রেপ্তার করে। পরে আখিঁর দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ এ এস আই রফিকুল ও কনস্টেবল শরীফুলকে গ্রেপ্তার করে আসামীদের আদালতে পাঠান। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জানান অপহরণকারীদের বিরুদ্ধে মামলাসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here