পানিতে ডুবে তিন জান্নাতীর মৃত্যু

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 22789

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (22789, 'post_views_count', '0')

0

বাগেরহাটের শরণখোলায় দু’দিনে পানিতে ডুবে তিন কন্যা শিশুর মৃত্যু হয়েছে। একই বয়সের তিন পরিবারের ওই তিন শিশুর নামই জান্নাতী। বৃহস্পতিবার দুপুরে ও বুধবার সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি এবং উত্তর রাজাপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত তিন জান্নাতীই দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

Advertisement

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাফালিবাড়ি (রায়েন্দা) গ্রামের বাচ্চু মোল্লার মেয়ে জান্নাতী (১০) ও তার বন্ধবী একই গ্রামের মো. সাইয়েদ মাতুব্বরের মেয়ে জান্নাতী (১০) বলেশ্বর নদীতে গোসল করতে যায়। তারা নদীতে ডুব দিয়ে আর উঠে না আসায় নদীর পাড়ে থাকা আ. জলিল নামের এক জেলে তা লক্ষ্য করেন। দীর্ঘ সময় তাদের ডুবে থাকতে দেখে জলিল নিজেই নদীতে নেমে খোঁজ করতে থাকেন। একপর্যায় দুই জান্নাতীকে নদী থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করেন। এর আগেরদিন বুধবার উপজেলার উত্তর রাজাপুর গ্রামের আনোয়ার হাওলাদারের মেয়ে জান্নাতী (১০) নিজ বাড়ির পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পরিবার। শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার জানান, পানিতে ডোবা তিন শিশুকেই মৃত অবস্থায় হাসাপাতালে আনা হয়। কাকতালীয়ভাবে তিন শিশুর নামই জান্নাতী।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here