পাউবো ও পিআইসির দুর্নীতি লুপাটের তদন্তের দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও করে কয়েক হাজার কৃষকের বিক্ষোভ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 2801

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (2801, 'post_views_count', '0')

0

সুনামগঞ্জ  সংবাদদাতা :
সুনামগঞ্জের জামালগঞ্জের প্রায় ৬ হাজার হেক্টর আয়তনের আবাদকৃত হালির হাওরের  পিআইসির অসমাপ্ত বাধ ভেঙ্গে ফসল ডুবির ঘটনায়  বিক্ষুদ্ধ ও ফলহারা কৃষকরা মঙ্গলবার উপজেলা পরিষদ ঘেরাও করে। হালির হাওর পাড়ের কয়েক হাজার কৃষক মঙ্গলবার পাউবো, পিআইসি ও সিন্ডিকেট ঠিকাদারদের শাস্তির দািবতে  ঘন্টাব্যাপী উপজেলা পরিষদ ঘেরাও করে রাখেন। উপজেলা নির্বাহী অফিসারের নিকট কৃষকরা  ১৫ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
স্বারক লিপিতে উল্লেখ করেন,পানি উন্নয়ন বোর্ডের যোগসাজশে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে ৬০ লাখ টাকার ৪টি প্রকল্প এনে বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিআইসির নামে তার পরিবারভুক্ত পকেট কমিটি দিয়ে বাঁধের কাজ অসমাপ্ত রাখায় ৬ হাজার হেক্টরের আবাদকৃত বেরো ধান পানিতে তলিয়ে গেছে। তাই পাউবো ও পিআইসির সাথে সংশ্লিষ্টদের আইনের কাঠগড়ায় দার করানোর জন্য তারা প্রশাসনের প্রতি আহবান জানান।
এছাড়াও অন্যান্য দাবি গুলো হল,  জামালগঞ্জ উপজেলায় ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের সরকারি কৃষি ও এনজিও  সংস্থার  ঋণ মওকুফ করা, নতুন করে কৃষক পুন:বাসনে সুদমুক্ত নতুন ঋণ প্রদান  ইত্যাদী।  এ সময় উপজেলা নির্বাহী অফিসার প্রসুন কান্তি চক্রবতীর হাতে কৃষকদের পক্ষ্যে স্মারকলিপি তুলে দেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, উপজেলা আ’লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী,ক্ষতিগ্রস্থ কৃষক ছবর আলী, আব্দুল খালেক,রজব আলী,শহীদুল ইসলাম প্রমুখ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here