পলিথিনের যত্রতত্র ব্যবহারে পরিবেশ মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে : মন্ত্রী মো. শাহাব উদ্দিন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 33865

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (33865, 'post_views_count', '0')

0

পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পলিথিনের ব্যবহার বন্ধ করে সরকারের বিকল্প উদ্যোগ পাটপলি ব্যবহারের পরামর্শ দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

Advertisement

 

শনিবার (৯ মার্চ) দুপুর দেড়টায় মৌলভীবাজারের বর্ষিজোড়া ইকো পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, পলিথিনের যত্রতত্র ব্যবহারে পরিবেশ মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর ব্যবহার বন্ধের জন্য সরকার বারবার উদ্যোগ নিয়েছে। কিন্তু জনগণ সচেতন হয়ে পলিথিন বর্জন না করলে পরিবেশ রক্ষা করা যাবে না। এটার গুরুত্ব সাধারণ মানুষকে উপলব্ধি করতে হবে। আমরা পলিথিন ব্যবহার না করলে অবৈধ ব্যবসায়ীরাও তা তৈরি করবে না। এ সময় মন্ত্রী আরও বলেন, মৌলভীবাজারে শহরের নিকটতম বর্ষিজোড়া ইকোপার্ক পরিদর্শন করে যাচ্ছি। আমরা এই পার্কটি পুনরায় চালু করার উদ্যোগ নেবো। এছাড়া মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ সংরক্ষিত বনাঞ্চলগুলোতে বন উজাড় ও গাছ পাচারের ব্যাপারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল, প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শামছুল মুহিত চৌধুরীসহ বনবিভাগের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে বিকেল ৩টায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here