পর্ণগ্রাফি বিক্রির দায়ে ১৬ ব্যবসায়ি গ্রেফতার

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 45437

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (45437, 'post_views_count', '0')

0

বগুড়া শহরের সপ্তপদী মার্কেটে পর্ণগ্রাফি বিক্রির দায়ে ১৬ ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৪৮ টি হার্ডডিস্ক, ১৬টি মোবাইলফোন এবং ৩০ টি সিম জব্দ করা হয়।

Advertisement

র‌্যাব-১২ কার্যালয় থেকে জানানো হয়েছে, ওই পর্নগ্রাফি ব্যবসায়িরা উঠতি তরুণদের কাছে পর্নো ছবি বিক্রি করতো এবং সপ্তপদী মার্কেটে অবৈধভাবে জায়গা দখল করে দোকান দিয়ে বসেছিল।

র‌্যাব-১২, বগুড়া ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. রওশন আলী জানান, শনিবার দুপুর ১২টা থেকে কয়েক ঘন্টা অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়। জেলার শহরের সপ্তপদী মার্কেটে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ ও ক্রয়-বিক্রয়ের অভিযোগে মো. আরিফুল ইসলাম (২০), মোঃ মোস্তাফিজার রহমান (২৫), মোঃ আব্দুল ওয়াহাব (২১), মোঃ রাসেল হোসেন (২২), মোঃ সাদেকুর রহমান (২০), মোঃ রাকিব হোসেন (২০), মোঃ সামিউল ইসলাম (১৯), মোঃ মোসাদ্দিকুর রহমান মানিক (২৬), মোঃ রিপন প্রামানিক (২০), মোঃ এনামুল হক (২৩), রাশেদ হোসেন (২০), মোঃ নুর আলম (২১), মোঃ সোহাগ ইসলাম (১৯), মোঃ বাপ্পী হোসেন (২১), মোঃ জিহাদ হোসেন (২০), মোঃ মেহেদী হাসান (২৮) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত পর্নোগ্রাফি সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় করে আসছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here