নোয়াখালীতে পৃথক অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার ৫

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 28652

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (28652, 'post_views_count', '0')

0

ইয়াকুব নবী ইমন: নোয়াখালী পৌর এলাকা ও সোনাইমুড়ীতে গোয়েন্দা পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) ওসি আবুল খায়েরের নেতৃত্বে একটি দল পৌর সভা কার্যালয় গেইটের পূর্ব পাশে পেশিয়াল সেলুনের সামনে অভিযান চালায়। এ সময় মাইজদী পুরাতন বাস স্টান্ড এলাকার মৃত আবদুল মালেকের পুত্র মাহবুবুর রহমান সুহিন(৪২) ও বেগমগঞ্জ উপজেলার জয়কৃঞ্চপুর গ্রামের মৃত খোকন মিয়ার পুত্র আবদুর রব স্বপনকে(৩৮) গ্রেফতার করে।

Advertisement

এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় র‌্যাব-১১ এর এএসপি মোস্তাফিজুর রহমানের নেতৃতে একটি দল সোনাইমুড়ী উপজেলায় মহিতখোলা গ্রামের খোয়ারপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ওই গ্রামের ভুঁইয়া বাড়ির জাফর আহমেদের ছেলে মো: আব্দুর রহিম (২৮), একই বাড়ির ইদ্রিস মিয়ার পুুত্র মো: লিটন (২৫), মৃত মজিবুল হকের মজিবুল হকের ছেলে নুরুল হককে(৪৩) গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাসী করে উল্লেখিত অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে থানায় পৃথক মামলা হয়েছে। র‌্যাব ১১ লক্ষীপুর ক্যাম্পের এএসপি মোস্তাফিজুর রহমান ও নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল খায়ের ৫ সন্ত্রাসীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here