নোয়াখালীতে ওয়ান শুটার গানসহ ২ তরুণ গ্রেফতার

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 73817

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (73817, 'post_views_count', '0')

0

ইয়াকুব নবী ইমন,  নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে তিনটি ওয়ান শুটার গানসহ (এলজি) দুই তরুণকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের নুরনবী চৌধুরীর ছেলে আরিফুল হাসান অন্তু (২৪) ও একই এলাকার আবুল খায়েরের ছেলে নজরুল ইসলাম (২৩)।  

রোববার সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে,  শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অনন্তপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত সোয়া ১১টার দিকে বেগমগঞ্জের একলাশপুর টিভি সেন্টারের সামনে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে আরিফুল হাসান অন্তু ও নজরুল ইসলামকে আটক করে ডিবি পুলিশ। একপর্যায়ে আটক নজরুলের ভাষ্যমতে অন্তুর বাড়ির শয়নকক্ষ থেকে একটি এবং রান্নাঘর থেকে দুটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। পরে তাদের বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়।  

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই অস্ত্রধারী তরুণের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।  পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।  

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here