নিরাপত্তাহীনতায় ভুগছেন খাশোগির প্রেমিকা হ্যাতিস সেঙ্গিজ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 28599

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (28599, 'post_views_count', '0')

0

সম্প্রতি ভিন্নমতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে হত্যা করা হয়। এ কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন খাশোগির প্রেমিকা হ্যাতিস সেঙ্গিজ।

Advertisement

এমন পটভূমিতে হ্যাতিসকে ২৪ ঘণ্টার সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে তুর্কি সরকার। ইস্তাম্বুল গভর্নরের অফিস থেকে এ সম্পর্কিত একটি নির্দেশনা দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, হ্যাতিস সেঙ্গিজকে নিরাপত্তা দিতে হবে। এ নির্দেশের ফলে ইস্তাম্বুল পুলিশ ডিপার্টমেন্ট তাকে নিরাপত্তা দেবে। তুর্কি  প্রেমিকা হ্যাতিসকে বিয়ে করার জন্য জামাল খাশোগি ২ অক্টোবর প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে ইস্তাম্বুলে নিজ দেশের (সৌদি আরবের) কনসুলেটে প্রবেশ করেন। প্রেমিকা হ্যাতিস সেদিন তার প্রেমিকের ফিরে আসার অপেক্ষায় কনসুলেটের বাইরে অপেক্ষমাণ ছিলেন। খাশোগি ফেরত না আসায় তিনিই প্রথম মিডিয়াকে জানান নিখোঁজের ঘটনা। এরই ধারাবাহিকতায় তদন্তে বেরিয়ে আসে, ওই কনসুলেটেই খাশোগিকে হত্যা করেছে সৌদি। এতে হ্যাতিসের জীবন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তাই তুরস্ক সরকার তাকে নিরাপত্তা দিচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here